Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরতালের কোন প্রভাব নেই যশোরের বেনাপোল স্থলবন্দরে

 মো: মিলন কবির ,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই দেশের বড় স্থলবন্দর বেনাপোলে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। সচল ছিলো ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত। বেনাপোল বন্দর থেকে চলাচল করেছে দূর-দুরান্তের যাত্রীবাহী পরিবহনসহ লোকাল বাস ও ট্রেন। হরতালকারীদের কোনো বাধা না থাকলেও নাশকতারোধে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দর এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর এলাকায় হরতাল সমর্থনকারীদের কোনো বাধা না থাকায় অন্যান্য দিনের মতো সকাল থেকে কাস্টমস ও বন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম চলেছে। এছাড়া বন্দর গুদাম হতে তারা আমদানি পণ্য খালাসও নিচ্ছেন। তবে বেনাপোলের বাইরে সড়কে নাশকতার আশঙ্কায় শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামাল সরবরাহ কিছুটা কম হতে দেখা যায়। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ‌’আমদানি-রফতানি বাণিজ্যে কোনো বিরুপ প্রতিক্রিয়া এখানে নেই। তবে নিরাপত্তা কর্মীদের সতর্ক রাখা হয়েছে।’ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। এর আগে জামায়াতের আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে দলটি দেশজুড়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
জে-থাটিন,খুলনা

Leave A Reply

Your email address will not be published.