Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘হাউজ ফরটি ফোর’

b-4বিনোদন ডেস্ক:
নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘হাউজ ফরটি ফোর’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শুরু হয়েছে। তুহিন রাসেল এর রচনায় মাবরুর রশিদ বান্নাহ’র পরিচালনায় ধারাবাহিকটিতে পারিবারিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন আবুলহায়াৎ, মুনিরা মিঠু, মাজনুন মিজান, অপর্না ঘোষ, শবনাম ফারিয়া, সাবিলা নূর, সামির (শিশু) আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ‘হাউজ ফরটি ফোর’ ঢাকা শহরের একটি বাড়ির নাম। যার মালিক সালেহ উদ্দিন সেই বাড়িতে একটা ফ্ল্যাটে তার পরিবার নিয়ে বসবাস। তার পরিবারে তার স্ত্রী বশিকা বেগমসহ তার ছোটভাই, তিন মেয়ে ও সালেহউদ্দিন এর ছোট ছেলে নিয়ে বসবাস। তাদের পরিবারের বিভিন্ন খুনসুঁটি, হাসি-কান্না আর মজার সব ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। এই সকল ঘটনা অন্য দিকে মোড় নেয় তখনই যখন তাদের বাড়ির কর্তা তাদের বাড়ির নিচ তলায় ব্যাচেলর কিছু ছেলেকে ভাড়া দেয়। ব্যাচেলর ছেলেদের অদ্ভুত সব মজার ঘটনা, খুঁটিনাটি বিষয় নিয়ে একে অন্যেও পিছে লেগে থাকা। বাড়ীওয়ালা পরিবার আর ব্যাচেলর ছেলেদের সব কান্ড কারখানা নিয়ে চলতে থাকে হাউজ ফোরটি ফোর-এর গল্প। ধারাবাহিকটি খুব শিগগিরই প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল এন.টি.ভি।

Leave A Reply

Your email address will not be published.