Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

dsc08966জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা আরাজি ঠ্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ও বুধবার প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (উঅখঅ) প্রকল্পের আয়োজনে কিশোর কিশোরীদের জীবন মানের উন্নয়ন ও স্বল্প উন্নয়নের লক্ষ্যে একটি সুন্দর স্বপ্ন, একটি নিশ্চিত ভবিষ্যৎ প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ৫টি বিদ্যালয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল মেয়েদের ফুটবল টুর্নামেন্ট, ক্যাম প্রতিযোগিতা, মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, রির্সোস টিচারদের কুইচ প্রতিযোগিতা ও শিক্ষকদের ভারসাম্য দৌড়। মেয়েদের ক্রিকেট চ্যাম্পিয়ন হয় রমনীগঞ্চ উচ্চ বিদ্যালয় এবং রানারআপ আরাজি ঠ্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। মেয়ের ফুটবল টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন গড্ডি্মারী দ্বিমুখি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ আরাজি ঠ্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আলহাজ্ব হাবিবুর রহমান মোস্তাজির সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানিয়াজান ইউপি চেয়ারম্যান আঃ গফুর অন্যান্যদের মধ্যে প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর রকিবুল বাহার, মানবি কুমারী রায় প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী প্রতিষ্ঠানকে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.