Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় কিশোরীকে ধর্ষনের পর হত্যা:ভুট্টা ক্ষেত হতে লাশ উদ্ধার

images (11)

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।

পূলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয়রা রিনা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। মেয়েটি মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত কন্যা। তিন বছর বয়সে পিতা-মাতা হারানো মেয়েটি মোস্তাজীর পারিবারে বেড়ে উঠে, সেখানেই ঝি’র কাজ করে আসছিল। শুক্রবার সন্ধার পর থেকে ওই কিশোরীকে বাড়ীতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা শনিবার সকালে ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পায়। সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েতউল্লাহ জানান, ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিনা আক্তারকে সম্ভবত ভুট্টা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তদন্তে এর রহস্য বের হবে । লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.