Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত


হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ২৬ মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল ডিসপ্লে, র‌্যালী, দুর্নীতি বিরোধী মানববন্ধন, চিত্রাংকন ও আলোচনা সভা।
আজ বুধবার বড়খাতা কলেজ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়খাতা কলেজের অধ্যক্ষ নুর-এ-ইলাহী বকুল, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোতাহার হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়াম্যান, শামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আনিছুর রহমান আনিছ, বড়খাতা কলেজের প্রভাষক আ: রাজ্জাক, প্রভাষক ইফতে খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রভাষক আব্দুছ ছালাম।

Leave A Reply

Your email address will not be published.