Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় উদ্ধারকৃত গ্রেনেড বোমাটি সেনাবাহিনীর সহায়তায় বিষ্ফোরন

Lalmonirhat News 25-07-2016হাতীবান্ধা উপজেলা হ্যালিপ্যাড মাঠে পুকুর থেকে উদ্ধারকৃত ৫শ গ্রামের গ্রেনেড বোমাটির বিস্ফোরন ঘটানোর একাশং দৃশ্য।

জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা: গত ২০ জুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্বকাদমা গ্রামের প্রভাষক এমদাদুল হকের বাড়ীর পুকুর খনন সময়ে ৫শ গ্রাম ওজনের এম-৩০-৬ একটি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়েছিল। উক্ত বোমাটি দীর্ঘ ১ মাস হাতীবান্ধা থানায় পুলিশ হেফাজতে জমা রাখা হয়। আজ সোমবার সকালে রংপুর সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ ক্যাপ্টেন সেলিম রেজা ও লে. আব্দুল কাদিরের নেতৃত্বে একটি বোমা বিশেসজ্ঞ টিম স্থানীয় থানার উপ-পরিদর্শক আনিছুর রহমানের সহায়তায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে অত্যন্ত সতর্কতার সাথে বোমাটি বিষ্ফোরন ঘটান। এ সময় রংপুর সেনাবাহিনীর রংপুর ক্যান্টমেন্টের এমএসআই এসসিপিএ আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.