Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় বন্যা এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। তিনি আজ নিজে এলাকায় ঘুরে ঘুরে বানভাসী মানুষদের সাথে কথা বলে ত্রাণ বিতরণ করেন। পরে রেল লাইনসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট, পরিদর্শন করেন। পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, সিন্দুর্না, গড্ডিমারী, সানিয়াজন, সিংগিমারী ফকিরপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্ধিক শ্যামল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, থানা অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা: আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি তফিউজ্জামান জুয়েল প্রমুখ। এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ ও সহযোগিতা পাবেন। এমনকি যাদের মৎস্য খামার বন্যায় পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও সহযোগিতা পাবেন। তিনি হাতীবান্ধা উপজেলায় ১০০ মে: টন চাউল ও ৩ লক্ষ ৭৫ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.