Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন

ppহাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের খাদ্য বান্ধাব কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এম.পি।
কর্মসূচীতে ১২ টি ইউনিয়নে মোট ১১ হাজার ২৬ জন সুবিধাভোগীগণ ডিলারদের মাধ্যমে ১০ টাকা দরে চাউল ক্রয় করতে পারবেন।
সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা উপজেলা ইউএন (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুল ইসলাম ফাতেমী, ওসি রেজাউল করিম, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান, সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আঃ গফুর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জরজিস আলম দরদি প্রমুখ। এছাড়াও ঈদ উপলক্ষে প্রধান অতিথির বিশেষ তহবিল থেকে ৭৫ জনকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.