Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ৪২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

DSC07541  

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৪২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়্জোনে মঙ্গলবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রমজান আলী তার সভাপতির বক্তব্যে এ তথ্য দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, নওদাবাস ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ ফজলুল হক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিিিনধি ডা. মাহবুব হোসেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মিজানুর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন ও সম্পাদক নুরল হক প্রমুখ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, আগামী ১৬ জুলাই হাতীবান্ধা উপজেলায় ৩ শত ৩ কেন্দ্রে ৯ শত ৯ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৪২ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave A Reply

Your email address will not be published.