Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হারাগাছে সুরুয পরিবারের পক্ষ থেকে দুস্থদের ত্রাণ বিতরণ

মেহেদী হাসান সুমন, ভ্রম্যমান প্রতিনিধি:
রংপুর নগরীর হারাগাছের সুরুয পরিবারের নিজস্ব উদ্যোগে দুস্থদের সহায়তায় ত্রাণ বিতরণ করেন । সুরুয বিড়ির পরিচালক আবুল কালাম আজাদ এ ত্রাণ বিতরণ করেন । বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বেলা ১২ টায় তাদের বাড়ির উঠানে এ ত্রাণ বিতরণ করেন । জানা যায়, সুরুয বিড়ি পক্ষ থেকে প্রতি সপ্তাহে ২০ বস্তা করে চালসহ আলু বিতরণ করেন । এর আগে তার চাল, ডাল, আলু, মরিচ, সাবান বিতরণ করেন তারা । হারাগাছসহ বিভিন্ন চর এলাকার মানুষদের তারা ত্রাণ বিতরণ করছে। যা অব্যাহত রয়েছে । এ বিষয়ে সুরুয বিড়ি পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা ৭ থেকে ৮ দিনের ব্যবধানে দুস্থদের সহায়তায় ২০ বস্তা চালসহ আলু বিতরণ করে যাচ্ছি । করোনা ভাইরাসে অনেকেই বাড়ি থেকে বের হতে না পারায় অনেক বেশি অসহায় হয়ে পড়ছে । তাই আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি । এ সময় হারাগাছ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন তারা ।

Leave A Reply

Your email address will not be published.