Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে ফেন্সিডিলসহ দুইজন আটক

হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া এলাকার ইসব উদ্দিনের ছেলে সামসুল আলম (৩৭) ও ফুলবাড়ি উপজেলার নিমতলা গ্রামের মৃত আব্দর রাজ্জাকের স্ত্রী নাজমা বেগম (৪০)।
বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডলসহ সামসুল আলমকে, পরে সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগমকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.