Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী মারা গেছেন

ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন। চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তার মৃত্যু হয় বলে হেফাজতের কেন্দ্রীয় সাঙ্গঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী জানান।

তিনি বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।

হেফাজতে ইসলামের কেন্দ্রভূমি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক জুনাইদ বাবুনগরীর বয়স হয়েছিল ৬৮ বছর। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন ।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ওই মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা আহমদ শফীর মৃত্যুর পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে সংগঠনের নেতৃত্বে আসেন জুনায়েদ বাবুনগরী।

Leave A Reply

Your email address will not be published.