Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোসেনপুরে ৫ দোকান ভস্মীভূত

হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
জানা যায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিপুর বাজারে আকরাম হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে নগদ টাকা, ধান, মেশিনারিজ দ্রব্য, প্লাস্টিক ফার্নিচারসহ প্রায় ১৫ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও গফরগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. আকরাম হোসেনের ২টি ঘর, মো. হোসেন বিএসির ১টি ঘর, মো. আজিজুর রহমানের ১টি, মো. মোস্তফা মিয়ার ১টি ঘর।
গত বুধবার সকালে এএসপি সার্কেল মো. জামাল উদ্দিন ও জিনারী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.