Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘হয়তো তোরই জন্য’

বিনোদন ডেস্ক:
বাঁধন ও সামিয়া একই সুন্দরী প্রতিযোগিতা উঠে এসেছেন, তবে আলাদা আলাদা মৌসুমে। দু’জনই ছোটপর্দার জনপ্রিয় মুখ। এবার আসন্ন রোজার ঈদ উপলক্ষে তারা কাজ করলেন একসঙ্গে। টেলিছবিটির নাম ‘হয়তো তোরই জন্য’। পরিচালক হিরু খান জানালেন, একটা ভালো প্রেমের গল্প পাওয়া যাবে এতে। এর দৃশ্যায়ন হয়েছে উত্তরার আপনঘর, রাজধানীর বিভিন্ন পার্ক, সড়ক ও কফি শপে। ‘হয়তো তোরই জন্য’ লিখেছেন জহির করিম। তিনিও অভিনয় করেছেন এতে। এ ছাড়াও আছেন আশিক চৌধুরী, প্রিমা ও মুমু আলি। তাদের মধ্যে আশিক বড়পর্দার চেনা মুখ। ‘হৃদয় দোলানো প্রেম’ আর ‘আয়না সুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বাঁধন ও সামিয়ার সঙ্গে কাজ করতে পেরে আনন্দের কথা জানালেন আশিক।

Leave A Reply

Your email address will not be published.