Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

১৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মংডুতে বৈঠক

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আরো ১৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় মিয়ারমারের মংডুতে পতাকা বৈঠক শুরু হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে মংডুতে প্রবেশ করে বিজিবির প্রতিনিধি দল। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি। বিজিবি জানায়, গত ২১ মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২শ’ ৮জন অভিবাসীর মধ্যে একশ’ ৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর ১৯ জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও ৩৭ জনকে।

এছাড়া গত ২৯ মে মিয়ানমারের নৌ-বাহিনী আরও ৭শ’ ২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে নতুন করে আরও একশ’ ৫৫ জন বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়ায় তাদেরকে ফেরত আনা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.