Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

১৭০ দিন পর বালোতেল্লির গোল

স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে যোগ দেয়ার ১৭০ দিন বাদে লিগে প্রথম গোলের দেখা পেলেন ইতালির বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লি। মঙ্গলবার ক্ষ্যাপাটে ফুটবলারের গোলেই øায়ুক্ষয়ী ম্যাচে টটেনহামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। সাত মাসে ১৪টি ম্যাচে ৪৮টি শট নেয়ার পর দলের হয়ে প্রথম প্রিমিয়ার লিগ গোল করলেন বালোতেল্লি। আর সেই গোলই কিনা তার দলকে মহামুল্যবান এক জয় উপহার দিয়েছে পয়েন্ট টেবিলে তাদের ওপরে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে। অ্যানফিল্ডে ৪৪ হাজার দর্শককে সাক্ষী রেখে খেলার ১৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় লিভারপুলই। মার্কোভিচ স্বাগতিকদের লিড এনে দেন। ২৬ মিনিটে হ্যারি কেন টটেনহামের পক্ষে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধ থেকে ফিরে খেলার ৫৩ মিনিটে স্টিফেন জেরার্ড দ্বিতীয় বার অলরেডদের এগিয়ে নেন। নয় মিনিটের ব্যবধানে আবারো গোল শোধ দেয় স্পারসরা। এরপর শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন আজ্জুরি ফরোয়ার্ড। এই জয়ের পরও ২৫ রাউন্ড শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে টটেনহাম। ২৪ ম্যাচ ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। সমান সংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে ম্যানসিটি। ৪৫ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন তিনে। এরপর চার ও পাঁচ নম্বরে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave A Reply

Your email address will not be published.