Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৮ বছর পর আবার একসঙ্গে সানি-অরুণা

sani-aruna
বিনোদন ডেস্ক:
দীর্ঘ প্রায় ১৮ বছর পর একটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেন ওমর সানি ও অরুণা বিশ্বাস। মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ চলচ্চিত্রে তাদের দুজনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। ছবির গল্পে ওমর সানি একজন স্কুল শিক্ষক আর স্কুল শিক্ষকের স্ত্রী হচ্ছেন অরুণা বিশ্বাস। এ চলচ্চিত্রে শাকিব খান ও আঁচলের অভিনয় করার কথা থাকলেও শাকিব ও আঁচলের জায়গায় নবাগত অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন। অরুণা বিশ্বাস বলেন, ‘সর্বশেষ কোন ছবিটিতে অভিনয় করেছি মনে করতে পারছি না। তবে এইটুকু মনে পড়ছে প্রায় ১৮ বছর পর আমরা একসঙ্গে কাজ করছি। এর আগে প্রেমিকা প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলাম। এখন স্বামী-স্ত্রীর ভূমিকায়।’ বর্তমানে কক্সবাজারে চলচ্চিত্রটির শুটিং চলছে।

Leave A Reply

Your email address will not be published.