Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০০ কোটি ছাড়িয়ে বজরঙ্গী ভাইজান

বিনোদন ডেস্ক ।। বহুল আলোচনার জন্ম দিয়ে গেল ১৭ জুলাই মুক্তি পায় সালমান খানের ছবি ‘বজরঙ্গী ভাইজান’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই কবীর খান পরিচালিত এই ছবিটি ২০০ কোটি টাকা আয়ের ক্লাবে ঢুকে পড়ল।

চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জানিয়েছেন, শনিবার পর্যন্ত ‘বজরঙ্গী ভাইজান’ ব্যবসা করেছে ২১৭ কোটি ৮২ লক্ষ টাকার। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারে আরো ১৩ কোটি ১৫ লক্ষ এবং শনিবারে ২০ কোটি ৫ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। আশা করা হচ্ছে এই ছবিটি সালমানের পূর্বের অন্যসব ছবির আয়ের রেকর্ড ভেঙে দিবে।

মজার ব্যাপার হলো নিষিদ্ধ হওয়ার গুঞ্জন উঠলেও পাকিস্তানে ‘বজরঙ্গী ভাইজান’ রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’-এর সূত্রানুযায়ী মুক্তির পর প্রথম সপ্তাহে করাচি এবং ইসলামাবাদে দু’টি পাকিস্তানি ছবিকে পিছনে ফেলে ৩৮ কোটি টাকার ব্যবসা করেছে ‘বজরঙ্গী ভাইজান’।

শুধু তাই নয়, ভক্তদের পাশাপাশি সালমানের এই ছবির প্রশংসায় মেতেছে শাহরুখ, আমির থেকে শুরু করে ঋষি কাপুর-অমিতাভ বচ্চনরাও। বুঝাই যাচ্ছে, বলিউড ভাইজানের বৃহস্পতি এখন তুঙ্গে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.