Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২৪শে জানুয়ারি পূনর্মিলনী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের কর্মী সভা

প্রেস বিজ্ঞপ্তি: গৌরব, ঐহিত্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ বছর উপলক্ষে ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যোনে আগামী ২৪ জানুয়ারী ২০১৭ বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী সফলের লক্ষ্যে রংপুর টাউন হলে রংপুর জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান কানন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত মোঃ তোফাজ্জেল হক চয়ন, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাজমুল হুদা রাজিব, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এছাড়াও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা, কলেজ, পৌর ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/যুগ্ম আহবায়ক গণ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ২৪শে জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.