Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৪০ হাজার সেনা কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : ব্যয় কমানোর জন্য আগামী দুই বছরে ৪০ হাজার সৈন্য কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ পদক্ষেপে দেশটির সেনাবাহিনী থেকে আরো ১৭ হাজার বেসামরিক কর্মীকে ছাঁটাই করা হবে। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের শেষে যুক্তরাষ্ট্রের সৈন্য কমে সাড়ে চার লাখের মতো হবে। ২০১২ সালে এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ ৭০ হাজার।

আগামী অক্টোবরে বাজেট হ্রাস কার্যকর হলে সেনাবাহিনীকে আরো ৩০ হাজার সৈন্য কমাতে হবে বলে জানিয়েছে ইউএসএ টুডে।

Leave A Reply

Your email address will not be published.