Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৪ মণ গাঁজা ও ৬শ’ পিস ইয়াবাসহ নরসিংদীতে গ্রেফতার ৪

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পৃথক পৃথক অভিযানে চালিয়ে ৪ মণ গাঁজা ও ৬শ’ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড ও খাটেহারা এলাকায় অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাসেল (১৭), সোলাইমান (১৯), খবির মিয়া (২৬) ও পলাশ বড়–য়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত কাল ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে ৪ মণ গাঁজাসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৮-২০৩০) আটক করে। এসময় ট্রাকের হেলপার রাসেল (১৭) ও সোলাইমান (১৯) কে গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জের মাবপুর থেকে মাদক বোঝাই ট্রাকটি ভৈরব বাসস্ট্যান্ড অতিক্রমকালে স্থানীয় পুলিশ ব্যারিকেড দিলে কৌশলে ট্রাক চালক পুলিশকে ফাঁকি দিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে। ভৈবর থানা পুলিশ তাৎক্ষণিক এ সংবাদ নরসিংদী সদর মডেল থানা পুলিশকে অবহিত করে। গ্রেফতারকৃত রাসেল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর গ্রামের মুক্তি হোসেনের ছেলে এবং সোলাইমা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের শফি মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে।
ভৈরব অতিক্রমকালে ট্রাকচালক সজিব পুলিশের ব্যারিকেড ভাঙ্গতে গিয়ে পুলিশের উপর দিয়ে ট্রাকটি দ্রুত বেগে চালিয়ে আসার অপচেষ্টা চালায়। পরে ট্রাকচালক সজিব পথিমধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় এসে পালিয়ে যায়।
অপর এক অভিযানে পুলিশ গত কাল সকালে জেলা শহরের খাটেহারা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবির মিয়া (২৬) ও পলাশ বড়–য়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খবির নরসিংদী সদর উপজেলার বাদুয়াচর গ্রামের আলাউদ্দিনের ছেলে ও পলাশ বড়–য়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালনং গ্রামের দেবু বড়–য়ার ছেলে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দু’টি মামলা রজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.