Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অঘটনের জন্য ওয়াকারকে দায়ী করলেন: মোহাম্মদ ইউসুফ

s-5স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সফরে শোচনীয় অবস্থা পাকিস্তানের। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচই বাজেভাবে হারতে হয়েছে সফরকারীদের। দলের এমন জঘন্য পারফরম্যান্সে অন্য সবার মতো আহত সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। তিনি এর জন্য দায়ী করেছেন বোর্ড কর্মকর্তা এবং কোচ ওয়াকার ইউনুসকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে ইউসুফ বলেন, ‘পাকিস্তানের এই ব্যর্থতার জন্য কোচ ওয়াকার ইউনুসও দায়ী। তার আচরণে সমস্যা আছে। টিম ম্যানেজমেন্টর কাজ হলো সেরা খেলোয়াড়দের জাতীয় দলে খেলতে উৎসাহিত করা। কিন্তু ওয়াকার করছেন ঠিক তার উল্টো।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে ইউসুফ বলেন,্তু আমি অধিনায়ক আজহার বা দলের অন্য সদস্যদের দোষ দিতে চাই না। দোষ দিচ্ছি বোর্ডের সকল কর্মকর্তাদের। সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ের কোচদের। নতুন খেলোয়াড় তৈরীতে তারা কিছুই করেননি।’

Leave A Reply

Your email address will not be published.