Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অজুহাত দেখিয়ে বিদেশে গিয়ে বন্যা নিয়ে রাজনীতি করছে একটি দল: মায়া

লালমনিরহাট প্রতিনিধি: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দল মত নির্বিশেষে সকলকে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, দূর্গত মানুষের পাশে না থেকে অজুহাত দেখিয়ে বিদেশে অবস্থান করছে অনেকে। ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বিদেশে গিয়ে তারা। তিনি মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ত্রান নিয়ে কোন দূর্নীতি বা রাজনীতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।
পরে জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে সির্ন্দুনা লোকনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোঃ মোতাহার হোসেন এমপি, মহিলা সাংসদ এ্যডভোকেট সফুরা বেগম, ত্রাণ সচিব শাহ কামাল, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। শেষে তিনি ত্রান কার্যক্রমে অংশ গ্রহন করে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.