Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অঞ্জন দত্তের গান নিয়ে নাটক আকাশটা আজ বড়ই নীল

b-7a
বিনোদন ডেস্ক:
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অঞ্জন দত্তের গাওয়া ‘আকাশটা আজ বড়ই নীল’ গান নিয়ে তৈরি হলো টিভি নাটক। নাম ‘অর্কিড। এতে একসঙ্গে অভিনয় করেছেন বাঁধন ও মাজনুন মিজান। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। দুই বৃদ্ধের বন্ধুত্বই এর উপজীব্য। বর্তমানে বাঁধনের সঙ্গে জুটি বেঁধেই বেশি কাজ করছেন মাজনুন মিজান। নিজের প্রযোজিত নাটকগুলোতে সহশিল্পী হিসেবে বাঁধনকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অর্কিড। গল্পে বাঁধন ও মাজনুন মিজানকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। মিজানের বাবার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। তার বন্ধু ইনামুল হক মাঝে মধ্যে বেড়াতে আসেন। এ দুজন তাদের যৌবনের দিনগুলো নিয়ে কথা বলেন। হাসি-আনন্দে সময় কাটান। আসলে ইনামুল লোকটি খুবই দু:খী। ছেলেরা তাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। তবে এ বিষয়টি বরাবরই লুকিয়ে রাখেন তিনি। মাজনুন মিজান বললেন, ‘অঞ্জন দত্তের ‘আকাশটা আজ বড়ই নীল’ গানে যে গল্প আছে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আমরা। নাটকে গানটিও ব্যবহার করা হয়েছে।


Leave A Reply

Your email address will not be published.