Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অতসীর অভিষেক

b-6
বিনোদন ডেস্ক:
‘প্যারাসুট অ্যাডভান্সড বেলিফুল স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস ২০১৪’ প্রতিযোগিতা থেকে উঠে আসা অতসী আমিন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এটাই তার প্রথম টিভি নাটক। নাম ‘হ্যালো কিটি’। রচনা ও পরিচালনায় নাজনীন হাসান চুমকী। চলতি মাসের শেষ সপ্তাহে সাভারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। এখানে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদ, শারমীন জোহা শশী ও শামীমা তুষ্টি। নাটকে অভিনয় প্রসঙ্গে অতসী আমিন বলেন, ‘এখানে এক নায়কের সহশিল্পী হিসেবে থাকছেন চার নায়িকা। আমি অভিনয় করবো আধুনিক চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে। এই নাটকের মাধ্যমেই নাটকে অভিষেক হচ্ছে আমার।’ গাজী টিভিতে আসছে কোরবানি ঈদে ‘হ্যালো কিটি’ নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক চুমকী।



Leave A Reply

Your email address will not be published.