Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অধিনায়কত্ব ও কিপিং নিয়ে বললেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:
বেশকিছুদিন ধরেই বিষয়টি মুখে মুখে ঘুরে ফিরছে। বলা চলে, জাতীয় দলের নির্বাচকদের বরাত দিয়ে ঘুরে ফিরছ। সেটা হলো, নেতৃত্ব আর উইকেটকিপিং তার ব্যাটিংকে প্রভাবিত করছে কিনা। আলোচনা যখন তুঙ্গে, এ নিয়ে মুখ খুললেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই। স্যাম সাংয়ের পণ্যদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মুশফিক। তিনি বলেন, ‘ব্যাটিং, উইকেটকিপিং ও অধিনায়কত্ব একসঙ্গে আগেও করেছি। এবং ভালোও করেছি। তখন তো কোনো কথা ওঠেনি। অবশ্য যে ব্যাটসম্যানের কাছ থেকে দল ফিফটি কিংবা সেঞ্চুরি আশা করে, সে খারাপ করলে একটু সমালোচনা হবেই।’ তাহলে কি অধিনায়কত্ব অথবা উইকেটের পিছনে দাঁড়ানো, কোন একটা ছাড়বেন তিনি? উত্তরে বেশ খানিকটা সাবধানতা, ‘কোচ এখন ছুটিতে। দেখি,তিনি ফিরলে দলে আমার ভূমিকা নিয়েও তাঁর সঙ্গে কথা বলব। এটা বাংলাদেশ দল। এখানে কারো ব্যক্তিগত সিদ্ধান্তে কিছু হয় না। টিম ম্যানেজমেন্ট আছে। সবার মতামতের ভিত্তিতেই একটি কম্বিনেশন ঠিক হয়।’ প্রসঙ্গত, বাকি দুটির কারণে মুশফিকের ব্যাটিংয়ে প্রভাব পড়ছে- এই গুজব পৌঁছে গেছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও। তবে বিষয়টি বোর্ড নয়, মুশফিকের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, এর কোন একটি ছাড়তে হলে সেটি মুশফিককেই সিদ্ধান্ত নিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.