Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘অধিনায়কত্ব’! কোহলির চিন্তাতেও ছিলও না

স্পোর্টস ডেস্ক:
বর্তমান সময়ে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার আচার আচরণ নিয়ে সব সময়েই উগ্র মেজাজের। ব্যাটে রান করার ভঙ্গিমাও অনেক উগ্র। বোলারদের বেধরক পেটাতেই যেন পটু এই ব্যাটসম্যান। ২৬ বছর বয়সেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার জন্যে একদমই প্রস্তুত ছিলেন বিরাট কোহলি। ধোনির অবসরের পর বিরাট কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক ঘোষণা করা হয়। ক্রিকেট মান্থলিকে দেয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘সত্যি কথা বলতে আমি কখনই বিশ্বাসই করতে পারি নি আমি ভারতের টেস্ট অধিনায়ক হবো। যেদিন আমাকে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হয় সেদিন ব্যাপারটা আমি ঘরে বসে চিন্তা করতেছিলাম। আনুশকাও ঐ সময়ে ঐ সিরিজ দেখতে এসেছিল। আমি তাকে সব খুলে বললাম। আনুশকা বুঝে উঠতে পারছিল না কি বলবে। হতবম্ব হয়ে গেছিল আনুশকা। কেন ধোনি অবসর নিলো?’ কোহলি আরো বলেন, ‘কিছুক্ষণ পর আমরা দু’জনই বুঝতে পারি আমি ভারতের টেস্ট অধিনায়ক হতে যাচ্ছি, এক-দু ম্যাচের জন্যে নয় একদম স্থায়ি ভাবে। এ কারণেই আমি কিছুটা ভেঙে পড়ি তখন। কারণ আমি কখনোই এটি কল্পনা করিনি। আমার স্বপ্ন ছিল কেবল ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলে যাওয়া। ছোট বেলায় স্কুল ক্রিকেট, পাড়ার ক্রিকেট খেলাগুলোকে খুব মিস করি এখন।’

Leave A Reply

Your email address will not be published.