Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনলাইনে অক্ষয় নিজের ফ্যাশন ডিজাইন নিয়ে!

বিনোদন ডেস্ক:
এবার অনলাইন হোম শপিং টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করবেন রুপালি পর্দা থেকে ফ্যাশন ডিজাইনার বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই মুহূর্তে আসন্ন ছবি ‘সিং ইজ ব্লিং’ ছবির কাজে ভীষণই ব্যস্ত অক্ষয়। কিন্তু এরই মধ্যে অনলাইন টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা টি-শার্টের সম্ভার আনতে চলেছেন তিনি। ফেসবুক, টুইটারেও তার নিজের ডিজাইন করা এই শার্টের কথা অনুরাগীদের জানিয়েছেন তিনি। কয়েকটি পোশাকের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, এই পোশাকগুলির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে। প্রত্যেকটির শার্টের দাম পড়বে ৯৯৯ টাকা। অনুরাগী বা ক্রেতাদের কাছ থেকে এব্যাপারে পরামর্শও চেয়েছেন অক্ষয়।

Leave A Reply

Your email address will not be published.