Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, কোনো রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। এখন ফলাফলের পালা। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাড়ে নয় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে জুডিশিয়াল মেজিস্ট্রেট দেওয়া হয়েছিল। আজও তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে

তিনি শান্তিপূর্ণ ভোট প্রদানের জন্য ভোটারদের ধন্যবাদ দেন। একইসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেন।

Leave A Reply

Your email address will not be published.