Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনিশ্চিত উইলিয়ামসন 

s-6স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন পেটের পীড়ার কারণে বুধবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেন নি। ১৩ মার্চ হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কি না সেটাও এখনও নিশ্চিত নয়। যদিও কিউইরা আশাবাদী, তার সমস্যা এতোটা প্রকট নয় যে, তাকে বিশ্বকাপের কোনো ম্যাচ মিস করতে হবে। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে টানা জিতে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি নিউজিল্যান্ড গ্র“প চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছে। আগামী শুক্রবার পুল ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপসরা। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬৬.৬৬ গড়ে ১৮২ রান করা উইলিয়ামসন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যানও বটে। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়া পেসার এডাম মিলনে এখন পুরোপুরি সুস্থ্য বলে জানিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন।

Leave A Reply

Your email address will not be published.