Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনুর্ধ-১৪ জেএফএ মহিলা ফুটবলে ঠাকুরগাও বিভাগীয় চ্যাম্পিয়ন

আনোয়ার হোসেন,রাণীশংকৈল: ঠাকুরগাও জেলা মহিলা ফুটবল দল অনুর্ধ-১৪ জেএফএ মহিলা ফুটবলে রংপুর বিভাগীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। ২৫ আগষ্ট বিকালে গাইবান্ধা শাহ আব্দুল হাকিম ষ্টেডিয়ামে ঠাকুরাগও প্রমিলা জেলা দল গাইবান্ধা জেলা প্রমিলা দলকে ৪-১ গোলে পরাজিত করে। জাপান ফুটবল ফেডারেশনের অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ২৩ আগষ্ট উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা দলকে ১৬-০ এবং ২৪ আগষ্ট সেমিফাইনালে দিনাজপুর জেলা দলকে ৮-০ গোলে পরাজিত করে ঠাকুরগাও জেলা দল। গাইবান্ধা শাহ আব্দুল হাকিম ষ্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমীর খেলোয়াড়রা জেলা দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন।
জেলা দলের প্রতিনিধি রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম জানান, তিনি জাতীয় পর্যায়েও ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদি।

Leave A Reply

Your email address will not be published.