Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনুষ্কার চমক!

05_Anushka Sharma 00 (2)
বিনোদন ডেস্ক:
ফিল্মি জগতে কেরিয়ারের বয়স মাত্র ৭ বছর। ইতোমধ্যেই বলিউডের দুই খানের সঙ্গে অভিনয় করা হয়ে গিয়েছে। শাহরুখ খানের হাত ধরেই অবশ্য তার সিনেমায় পা রাখা। আর সম্প্রতি আমির খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে ৩০০ কোটির অভিজাত ক্লাবে ঢুকে পড়েছেন। বাকি ছিলেন সালমান খান। এ বার তিনি অভিনয় করতে চলেছেন সল্লু মিঞাঁর সঙ্গে। তিনি অনুষ্কা শর্মা। যশ রাজ ব্যানারের আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন অনুষ্কা। ২০১৬ সালে ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। যদিও সরকারিভাবে এই জুটির কথা নিশ্চিত করা যায়নি। ২০১৪ সালের শেষে ‘পিকে’-তে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অনুষ্কা। চলতি বছরে তার হাতে রয়েছে নিজের প্রযোজনায় ‘এনএইচ১০’, যার ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এই প্রথম কোনও ছবি প্রযোজনা করলেন তিনি। এছাড়াও ‘জগ্গু’র হাতে আছে জোয়া আখতার পরিচালিত ‘দিল ধড়কনে দো’, অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’। বেশ কয়েকদিন আগে সূরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল অনুষ্কার। কিন্তু পরে অনুষ্কার জায়গায় চলে আসেন সোনম কাপুর। তাই বলা যায় তিন খানের সঙ্গে অভিনয় করার কোটা পূর্ণ হয়নি বিরাট কোহলির প্রেমিকার। অবশেষে সেটাই হতে চলেছে।

Leave A Reply

Your email address will not be published.