Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অন্ধরাও দেখতে পাবেন জিহ্বার সাহায্যে!

রকমারি ডেস্ক:
এবার অন্ধরাও দেখতে পাবেন। তবে চোখের সাহায্যে নয়। জিহ্বার সাহায্যে দেখতে পাওয়া যাবে এমন একটি যন্ত্র আবিস্কার করা হয়েছে। যন্ত্রটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশনের স্বীকৃতি পেয়েছে। এই যন্ত্রটির নাম ব্রেইনপোর্ট ভি১০০। এটি যুক্তরাষ্ট্রের দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে। যন্ত্রটি তৈরি করতে খরচ হয়েছে ১০ হাজার ডলার। এই যন্ত্রটির তিনটি অংশ। প্রথমে যন্ত্রটি সানগ্লাসে বসানো ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে। এরপর হ্যান্ড হেলড কন্ট্রোলারের মাধ্যমে এক ইঞ্চি চৌকা ডিভাইসে প্রেরণ করে। যেটি ব্যবহারকারীর জিহ্বার সাহায্যে ৪০০ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন পয়েন্ট নিরুপন করে। যন্ত্রটি তৈরির সঙ্গে যুক্ত রয়েছে উইক্যাব ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট বেকম্যান বলেন, ‘জিহ্বার সাহায্যে যন্ত্রটির স্টিমুলেশনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের সামনে কি আছে তা বুঝতে পারবেন। আমরা কাউকে আশাহত করতে চাই না। অন্ধদের এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হলে বারবার চর্চা করতে হবে।’ বেকম্যান জানান, ব্রেইনপোর্ট যন্ত্রটির সাহায্যে দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রথম সুযোগেই কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন। তবে যন্ত্রের ভাষা বুঝতে হলে তাদের প্রশিক্ষণ নিতে হবে। ব্রেইনপোর্ট ইতোমধ্যে ২০১৩ সালে ইউরোপেও স্বীকৃতি পায়।

Leave A Reply

Your email address will not be published.