Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপরাধ দমনে পুলিশ জনতা এক সাথে কাজ করতে হবে: ডিআইজি খন্দকার গোলাম ফারুক

nরুহুল আমিন, দিনাজপুর: অপরাধ দমনে পুলিশ জনতা সমন্বয়ে কাজ করতে হবে। এলাকার আইন শৃংঙ্খলা উন্নয়ন করতে ও জনসাধারণকে নিরাপদে রাখতে একে অপরের সেতুবন্ধন হয়ে কাজ করতে হবে। গতকাল বুধবার বিকেল ৪টায় দিনাজপুর শিশু একাডেমী হলরুমে দিনাজপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগীতায় কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ’এর বিপিএম, পিপিএম ডিআইজি খন্দকার মোঃ গোলাম ফারুক উপরোক্ত কথাগুলো বলেছেন। জেলা পুলিশিং সমন্বয় কমিটির আহব্বায়ক এফ.এম ডাঃ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সা:সম্পাদক ও সময় টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ গোলাম নবী দুলাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মীর খাইরুল আলম ও দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। উপস্থিত সূধীদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলার সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা মোঃ আলতাফুজ্জামান মিতা, ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মানিক মিয়া, হাকিমপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আজিজার রহমান প্রমুখ। প্রধান অতিথি আরও বলেছেন সেবার মান বাড়াতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক তথ্য দিন, পুলিশের সেবা নিন। থানা ও হাসপাতাল ২৪ ঘন্টা জনসেবার জন্য উন্মুক্ত থাকে। তিনি এক পর্যায়ে জেলা পুলিশের কর্মকর্তাদের বলেছেন জনসাধারণের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং নিজেকে সেবা দেয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যর্থতা ঘটলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন আইন শৃংঙ্খলার কাজে পুলিশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সমাজের সচেতন মহল সহ সকল পেশাজীবি মানুষকে পুলিশের কাজে আন্তরিকভাবে সহায়তা করতে হবে। পুলিশ সুপার বলেছেন- দিনাজপুর জেলায় বেশ কিছু বিছিন্ন ঘটনা ঘটেছে। এলাকার মানুষের সহায়তায় বিষয়গুলো মোকাবেলা করা সম্ভব হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.