Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপসারিত হলো শ্রীনির আরেক ঘানিষ্ঠজন

স্পোর্টস ডেস্ক:
আইপিএলে কেকেআরের প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশ সফরসূচি ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। সূচি অনুযায়ী, আসন্ন জুনের বাংলাদেশ সফরে ভারত একটা টেস্ট এবং তিনটে ওয়ান ডে খেলবে। সফরের শুরু হচ্ছে টেস্ট দিয়ে। ফতুল্লাহতে আগামী ১০ জুন থেকে শুরু। কিন্তু বাংলাদেশ সফরে  ভারতের কোচ বা ডিরেক্টর কে, এখনও চূড়ান্ত হয়নি। শুধু একটা ব্যাপার চূড়ান্ত। বাংলাদেশ সফরে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার হিসেবে যাচ্ছেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। শ্রীনি-ঘনিষ্ঠ আর এন বাবাকে আর টিমের মিডিয়া ম্যানেজার পদে রাখা হবে না। প্রশ্ন হচ্ছে, রবি শাস্ত্রী তাকেও কি ডিরেক্টর পদে রাখা হবে। কারণ তিনিও শ্রীনি-জামানার মুখ। বোর্ডের একটা অংশ মনে করে, শ্রীনি-জামানার কাউকেই রাখা উচিত নয়। শাস্ত্রীকেও নয়। আবার আর একটা অংশের মত, তাকে রাখা উচিত। কারণ বিশ্বকাপে দেশকে তিনি সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.