Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অপুতে মুগ্ধ সালমা

1411658969_7বিনোদন ডেস্ক:
দুই ভুবনের দুই বাসিন্দা। একজন চিত্রতারকা অপু বিশ্বাস। আরেকজন কণ্ঠতারকা সালমা। দুজনের মধ্যে দেখা-সাক্ষাৎ খুব একটা হয় না বললেই চলে। কদাচিৎ কোন অনুষ্ঠানে দেখা হয়ে যায়। সেদিনও দেখা হয়ে গেল এক অনুষ্ঠানে। হালের ¯ি¬ম স্মার্ট এবং সুন্দরী অপু বিশ্বাসকে দেখে বিস্মিত সালমা। এটা কি করে সম্ভব? দুই বছর আগের অপুর সঙ্গে এখনকার অপুর বিস্তর ফারাক। বাড়তি মেদ ঝরিয়ে অপু এখন দারুণ ¯ি¬ম। অন্যদিকে কিশোরী সালমা বিয়ে এবং মা হওয়ার পর মুটিয়ে গেছেন অনেকটাই। তাই তো অপুকে কাছে পেয়ে ¯ি¬ম হওয়ার টিপস চেয়ে বসলেন। এক তারকার কাছে আরেক তারকার ফিগারের প্রশংসা, সৌন্দর্যের প্রশংসার এই সময়ে বিশাল ব্যাপার। সালমার কণ্ঠে নিজের ফিগারের প্রশংসা শুনে উৎফুল্ল অপু বিশ্বাস। এরপর সালমাকে একটু আড়ালে নিয়ে গেলেন। দিলেন একগাদা টিপস। মনোযোগ দিয়ে শুনলেন সালমা। ঘাড় নেড়ে জানালেন মেনে চলবেন প্রতিটি টিপস। আপত্তি এক জায়গায়, সেটা সুইমিং। সালমা বলেন, আমি খুবই অলস। সুইমিং করার ধৈর্য নেই। বাকি সবই মেনে চলবো। অপু বিশ্বাস বলেন, সবাই আমার কাছে হেলথ টিপস চান, আমি সেটা দেয়ার চেষ্টা করি। আমি চাই সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক। অপু বিশ্বাসের ফিগারেই শুধু নয়, আচার-আচারণ ব্যবহারেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। অনেকটাই সামাজিকও হয়ে উঠেছেন। সামাজিক কোন অনুষ্ঠানে দাওয়াত পেলে যাওয়ার চেষ্টা করেন। বললেন, আমি সবাইকে নিয়েই পথ চলার চেষ্টা করি। কাউকে এড়িয়ে চলি না। কেউ যদি আমাকে এড়িয়ে চলেন, এটা তার সমস্যা।

Leave A Reply

Your email address will not be published.