অপেক্ষায় সায়মন
বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির নির্ভরযোগ্য নায়কদের মধ্যে অন্যতম এক নাম সায়মন সাদিক। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সায়মন অভিনীত ‘চুপি চুপি প্রেম’। ছবিটি মুক্তি পাবে এ বছরের মাঝামাঝি সময়ে। এ দিকে তিনি সম্প্রতি শেষ করেছেন পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির কাজ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্চিল নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সায়মন। এ প্রসঙ্গে সায়মন বলেন, ‘অনেকগুলো ছবির প্রস্তাবই হাতে পেয়েছি। কিন্তু ভালো গল্প আর ভালো চরিত্রের কারণে ছবিগুলো করছি না। খুব শীঘ্রই একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছি। সবকিছু চূড়ান্ত হলেই জানাবো।’ তিনি আরও বলেন, ‘ছবি তো অনেক করলাম। কিন্তু ভালো গল্প আর ভালো পরিচালক না হলে ছবি করে লাভ নেই। তাই ভালোকিছুর জন্য অপেক্ষা করছি।’