Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অবসরের ঘোষণা রজার্সের

স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ক্রিস রজার্স। ৩৭ বছর বয়সী রজার্স আগস্টে পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন। অ্যাশেজ সিরিজে ৩৮ বছর বয়সে পা দিবেন তিনি। সোমবার ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস রজার্স বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট। এতোটা সময় ধরে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। ক্যারিয়ারের শেষ সময়ের প্রতি মুহূর্ত উপভোগ করতে চাই। একটা সময় সবাইকেই থামতে হয়। আর আমি বিদায় বলার জন্য এটাকেই আদর্শ সময় মনে করছি।’ ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হওয়ার পর ক্যারিয়ারকে খুব একটা সমৃদ্ধ করতে পারেননি ক্রিস রজার্স। ২০ টেস্টের ছোট ক্যারিয়ারে ৩৯.৩৫ গড়ে ১ হাজার ৫৩৫ রান করেন তিনি। টেস্টে ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১১টি হাফ সেঞ্চুরি করেন এই অসি ওপেনার। ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। ২০১৪ সালের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেন রজার্স। এরপর সাতটি টেস্ট খেললেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি তিনি। তবে তার সর্বশেষ ৬টি টেস্ট ইনিংস চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ ৬ ইনিংসে যথাক্রমে ৫৫, ৫৫, ৫৭, ৬৯, ৯৬ ও ৫৬ রানের ইনিংস খেলেন এই বাঁ-হাতি অসি ওপেনার। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই কার্ডিফ টেস্ট দিয়ে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ শুরু হবে। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষটি আগামী ২০ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.