Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অবসর নিলেন কবির আলী

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিন ধরে কাঁধে ইনজুরি থাকার পর এবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার কবির আলী। নাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের গত মৌসুমে ইনজুরিতে পড়েন তিনি। তারপর তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠতে পারেন নি। চিকিৎসকরা তাকে বলেছেন, তার আরও অস্ত্রোপচার করানো লাগতে পারে। এ কারণেই তিনি অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কবির আলী বলেছেন, চিকিৎসকরা আমাকে বলেছেন আমার আরও অস্ত্রোপচার করাতে হবে। এটি সেরে উঠতে এক বছর সময় লাগবে। আমি খেলতে পারব এ রকম কোনও নিশ্চয়তা দেখছি না। কবির আলী সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলেছেন গত বছরের আগস্টে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৫০০ আর রান সংখ্যা ২৭৭৫। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ১টি টেস্ট ও ১৪টি ওডিআই ম্যাচ খেলেছেন।

Leave A Reply

Your email address will not be published.