Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভদ্রতার শাস্তি ধোনির, মুস্তাফিজুরও

স্পোর্টস ডেস্ক:
প্রথম ওয়ানডেতে পিচের উপর ধাক্কাধাক্কির জন্য শাস্তি পেলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অভিষিক্ত বাংলাদেশী পেসার মুস্তাফিজুর। পিচের উপর ব্যাটসম্যানের দৌড়ানোর পথে বাঁধা হয়ে দাঁড়ানোয় খেলা চলাকালীন একবার সতর্ক করা হয়েছিলো মুস্তাফিজুরকে। দ্বিতীয়বার অনিচ্ছাকৃতভাবে একই ভুল করায় অখেলোয়াড়োচিত আচরণে তাকে ধাক্কা মারেন ধোনি। ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট আজ এক শুনানি শেষে লেভেল-১ মাত্রার অপরাধে ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ ও মুস্তাফিজুরের ৫০ শতাংশ জরিমানা করেন। যদিও বৃহস্পতিবার ম্যাচশেষে বাংলাদেশ দল থেকে মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে কোন অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

Leave A Reply

Your email address will not be published.