Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাফিউর রহমান ফারাবী নামে একজনকে আটক

ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র‌্যাব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ সোমবার সকালে ফারাবীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ। তিনি জানান, দুপুর ২টায় র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন ফারাবী।
বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়-রাফিদা আহমেদ বন্যা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। বইমেলায় গত বৃহস্পতিবার রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীদের হামলায় মারা যান অভিজিৎ। গুরুতর আহত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বন্যা।

Leave A Reply

Your email address will not be published.