Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভিজিৎ হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে এফবিআই, মামলা হবে যুক্তরাষ্ট্রেও

 Captureততত স্টাফ রিপোর্টার:  অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধিদলের সদস্যরা। শুক্রবার দুপুর দুইটার দিকে তারা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছেন।
এর আগে বেলা সোয়া একটার দিকে তারা প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা বাংলা একাডেমিতে চলে যান। এর পর আসেন ঘটনাস্থলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান জানান, এফবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে তদন্তের জন্য খুনের আলামত সংগ্রহ করেছেন।
২৬ ফেব্রুয়ারি রাত পৌনে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)।
স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও (৩৫) গুরুতর আহত হয়েছেন। রাফিদাকে চিকিৎসার জন্য আমেরিকায় নেয়া হয়েছে। অভিজিৎ হত্যার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের সহায়তা করতে বুধবার রাতে ঢাকায় আসে এফবিআইয়ের চার সদস্যের একটি দল। অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হয়। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়।

অভিজিৎ হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা হবে। আর এই মামলা করবে মার্কিন পুলিশ। ঢাকায় তদন্ত সহায়তায় আসা এফবিআই এজেন্টরা একথা জনিয়েছেন বাংলাদেশের শীর্ষ গোয়েন্দাদের।

Leave A Reply

Your email address will not be published.