অভিভাবকহীন ভারত!
স্পোর্টস ডেস্ক:
কোচ ডানকান ফ্লেচারের শ্বশুর মারা যাওয়ায় তাকে উড়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। এবার দেশে ফিরে আসতে হচ্ছে টিম ম্যানেজার আরশাদ আইয়ুবকে। তাকে ফিরতে হচ্ছে বোর্ড অব ক্রিকেট কনট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই)বার্ষিক সাধারণ সভায় ভোট দেওয়ার জন্য। ফলে, বিশ্বকাপে অবস্থানরত ভারতীয় দল হতে যাচ্ছে অভিভাবকহীন! বিশ্বকাপ আবার আসবে, কিন্তু হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আরশাদ আইয়ুব বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নাও উপস্থিত থাকতে পারেন ভবিষ্যতে? তাই, তিনি দেশে ফেরার আবেদন করেছিলেন বোর্ড সচিব সঞ্জয় প্যাটেলের কাছে? সচিব সঙ্গে সঙ্গেই আরশাদকে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন। যাতায়াতের পিছনে ‘বিপল’ অংকের যে খরচ হবে সেটাও যাবে বোর্ডের খাত থেকেই!