Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভিমান ভাঙল কঙ্গনা রানাওয়াতের

Kangana Ranaut Pink Dress Wallpaperবিনোদন ডেস্ক:
প্রশংসাতেও জট বাড়ে-সম্প্রতি এটাই বুঝলেন দীপিকা পাড়–কোন। এক অনুষ্ঠানে ‘কুইন’ কঙ্গনাকে প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু তাতে হিতে বিপরীত হলো। প্রশংসা শুনে তেমন খুশি হলেন না কঙ্গনা। কেননা এমনিতেই তিনি অ্যাওয়ার্ড সেরিমোনিতে যান না। সেখানে তার প্রশংসা করেছেন দীপিকা, এমন শুনে নায়িকা জানান, যদি প্রশংসা করতেই হত, তা হলে তাকে ফোনেই জানাতে পারতেন দীপিকা। এ কথা শুনে তক্ষুনি কঙ্গনাকে ফোন করেন দীপিকা। বেশ খানিকক্ষণ কথা হয় দুই নায়িকার। দীপিকা জানান যে, কঙ্গনার সঙ্গে তার সেরকম যোগাযোগ ছিল না। তাই ফোনে সে কথা জানাননি। তবে কুইন ছবিতে কঙ্গনার পারফর্মেন্স সত্যিই ভালো লেগেছে তার? আর তাই খোলাখুলি প্রশংসা করতে কোনও দ্বিধা করেননি তিনি। দীপিকার কথা শুনে খুশি কঙ্গনাও? স্টেজে প্রশংসা করেছেন শুনে দীপিকার সম্পর্কে যা ধারণা হয়েছিল, তা পুরোপুরি পালটে গেছে? এখন দীপিকার প্রশংসায় পঞ্চমুখ তিনি? জানিয়েছেন, দীপিকা সত্যিই ভদ্র? মন থেকে তার প্রশংসা করেছেন। ফিলহাল বলিউডে ‘বিবিএফ’-এর কনসেপ্টের রমরমা। এরা অবশ্য তেমন করে ছবি তোলেননি, তবু বলিউডে তারা যে এখন ভালো বন্ধু-এ নিয়ে কোনও সংশয় নেই।

Leave A Reply

Your email address will not be published.