Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অমিতাভের শ্রেষ্ঠ উপহার আরাধ্যা

বিনোদন ডেস্ক:
প্রত্যেক রবিবারই ভক্তদের আবদার মেটাতে এক ঝলক নিজের বাড়ির বাইরে বেরোন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। কিন্তু এই রবিবারের চমকটা ছিল একটু আলাদা। কারণ বিগ বি একাই নন, সঙ্গে ছিল তার ছোট্ট নাতনি, অভিষেক-ঐশ্বর্য্য কন্যা আরাধ্যা। এই সারপ্রাইজে স্বভাবতই খুশি অমিতাভকে দেখতে আসা ভক্তরা। ভক্তদের সঙ্গে দেখা করার পরেই তিনি আরাধ্যার সঙ্গে তোলা বেশ কিছু ছবি নিজের ব্লগে পোস্ট করেন। এরসঙ্গে ফেসবুকেও তিনি লেখেন, আরাধ্যা ভগবানের কাছ থেকে পাওয়া তার শ্রেষ্ঠ উপহার। তাকে পেয়ে খুবই খুশি বিগ-বি। এই রবিবারই অমিতাভ তার বাবা কবি হরিবংশ রায় বচ্চনের ১২ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানান। ২০০৩ সালের ১৮ ই জানুয়ারি তিনি মারা গিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.