Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অমিতাভের সতেজ শরীরের রহস্য

বিনোদন ডেস্ক :06_Amitabh.Bachchan

অমিতাভ ব্চ্চন এখনো টগবগে। এর আগে তিনি তো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন বলিউডের খানদের সাথেও নাচে টেক্কা দিতে প্রস্তুত তিনি। তবে এবার তার শরীরের রহস্য সম্পর্কে মুখ খুললেন তিনি। তার পছন্দের খাবার কি আর কোন কোন খাবার তিনি এড়িয়ে চলেন। ৭২-এও চাবুকের মতো তেজী, ঋজু, মেদহীন শরীর ঈর্ষনীয় সতেজ, চনমনে প্রাণশক্তির অধিকারী তিনি। টগবগ করে ছুটছেন। শুধু কিংবদন্তী অভিনেতাই নন, আদ্যপান্ত শৃঙ্খলা মেনে চলেন অমিতাভ বচ্চন। একের পর এক চ্যালেঞ্জিং রোলে নতুন করে হাজির করছেন নিজেকে। সেজন্য শরীরটাকে ধরে রাখতে হবে। তাই শৃঙ্খলার প্রশ্নে নো কম্প্রোমাইজ। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চা-কফি খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন বোতলেভরা কোনও ড্রিংকস পান করেন না। মদ্যপান ছেড়েছেন ৩৫ বছর আগে। পানীয়ের মধ্যে লেবুজল, জল খান শুধু। সাক্ষাৎকারে বিগ বি বলেছেন, একসময় জিলিপি, ক্ষীর ছিল তার খুব প্রিয়। কিন্তু আজকাল চকলেট, পেস্ট্রি, মিষ্টি, পান সবই খাওয়া বন্ধ করে দিয়েছেন। ভাতও খুব বেশি খান না। বিগ বি এও জানিয়েছেন, ধূমপান করেন না,। আমিষও ছেড়েছেন তবে ধর্মীয় কোনও কারণে ধূমপান, মদ্যপান ছাড়েননি, সামাজিক বাধ্যবাধকতার জন্যই ছেড়েছেন। তা হলে খান কী?। শুন্যে আঙুল দেখিয়ে অমিতাভের রসিকতা মেশানো মন্তবয, হাওয়া খা রহা হুঁ আজকাল! বিগ বি জানিয়েছেন, তিনি প্রতিদিনই দেশি খানা খাচ্ছেন, ভারতীয় খাবারদাবারই তার পছন্দ। ইন্টারনেট।

Leave A Reply

Your email address will not be published.