Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অর্থমন্ত্রীর সাথে বারাকাতের বিরোধ ব্যক্তিগত

কুষ্টিয়া প্রতিনিধি:
ড. আবুল বারকাত ও অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিতের বিরোধকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, তাদের বিরোধ ব্যক্তিগত, কোন রাজনৈতিক বিষয় নয়। তাই এটা নিয়ে কোন কথা বলারও দরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে আগুন লেগেছে বিএনপি নেতা রফিকুল ইসলামের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগের ঘরে আগুন লাগার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। কিছুদিন আগে একটি জরিপ হয়েছে। সেখানে বলা হয়েছে, ৭৫ ভাগ মানুষ সরকারের পক্ষে। তারা সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এ থেকেই প্রমাণ হয় দেশের জনগণ বর্তমান সরকারের পক্ষে। কিন্তু রফিকুল ইসলামরা হতাশাগ্রস্ত হয়ে এখন বিলাপ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.