Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অসামাজিক কাজের দায়ে গাইবান্ধায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড


download (17)গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহার রঞ্জন সরকার ও এক নারী কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানা পুলিশের কয়েকজন সদস্য জানিয়েছেন, এএসআই নিহার রঞ্জন সোমবার রাতে ডিউটি পালনের উদ্দেশে থানা থেকে বের হন। কিন্তু তিনি দায়িত্ব পালন না করে গোবিন্দগঞ্জ থেকে সরাসরি গাইবান্ধায় এসে সদর থানা স্টাফ কোয়ার্টারে ওই নারী কনস্টেবলের বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি সদর থানা পুলিশের নজরে এলে ওই নারী কনস্টেবল ও নিহার রঞ্জনকে আটক করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা থানার ওসি আহমেদ রাজিউর রহমান বলেন, বিষয়টি সর্ম্পকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ক্লোজড করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.