Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অস্ট্রেলিয়ায় রাস্তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়ার ডারউইনের রাস্তায় পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। ১৯৪২ সালে এই শহরে বোমা ফেলেছিল জাপান।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে প্রকাশ, ডারউইনের রাস্তায় বৃহস্পতিবার বোমাটি দেখতে পান এক পরিচ্ছন্নতা কর্মী। এরপর সেনাবাহিনীর বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটিকে উদ্ধার করে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, বোমাটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডারউইনে বিমান হামলা চালিয়েছিল জাপান। সেসময় প্রায় ৯শ’ মানুষ নিহত হয়েছিল শহরটিতে।

Leave A Reply

Your email address will not be published.