Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অাশেষে একাদশে ভর্তির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : নির্ধারিত সময়ের তিন দিন পর রোববার রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

রোববার রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের ফল প্রকাশের কথা জানান। তিনি বলেন, প্রথম দফায় যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জনকে মনোনীত করা হয়েছে।

www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে। মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়।

গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা মোট সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এই তালিকার অপেক্ষায় ছিলেন।

২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত ১ জুলাই থেকেই ক্লাস শুরু হবে।আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল।

সারা দেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি। শিক্ষা মন্ত্রণালয় এদের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়েছিল।

এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও একাধিক আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদন জমা পড়ে ৩৩ লাখ।

Leave A Reply

Your email address will not be published.